• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ব্রাহ্মণবাড়িয়া

প্রবর্তক একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পি.এম.
প্রবর্তক একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী। ছবি: ভিওডি বাংলা

প্রবর্তক একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী, বিজয় দিবস, শরিফ উসমান হাদির মৃত্যুতে শোক প্রস্তাব ও শুদ্ধ বানান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাস্ট্রিয়েল স্কুলের শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে প্রবর্তক একাডেমির সাধারণ সম্পাদক ইমতিয়াজ পলাশের পরিচালনায় ও সংগঠনের সভাপতি সোহেল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক ও তিতাস ললিতকলা’র সভাপতি আলী মোসাদ্দেক মাসুদ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সভাপতি নিয়াজ মুহাম্মদ খান বিটু, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা খালেদ হাসান আজাদ, আবদুল্লাহ্ রাশেদ ও ফরিদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ উসমান হাদি’র মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব করেন অতিথিবৃন্দ।

প্রবর্তক একাডেমি প্রতিমাসে আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মঞ্চে আবৃত্তি ও উপস্থাপনায় জড়তা দূর করার জন্য ক্লাস নেয়া হয় যা মূল অনুষ্ঠানের প্রারম্ভে সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ পলাশ ক্লাসটি পরিচালনা করেন।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে শুদ্ধ বানান প্রতিযোগিতার আয়োজন করা হয় যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্ব বহন করে।
অতিথিরা বলেন, বাংলা আমাদের মাতৃভাষা, অথচ এখনো বাংলা ভাষা রপ্ত করতে পারিনি। সেক্ষেত্রে প্রবর্তক একাডেমি যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এতে করে ব্রাহ্মণবাড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধ বানানে শিক্ষার্থীরা আরো উৎসাহী হয়ে উঠবে।

আলোচনার শুরুতে প্রবর্তক একাডেমির শিক্ষার্থী নাহিদা, ফাজরিন, ইলমা, মুনতাহা, কাইফা, সাওদা, আফফান, আলো, আবদুল্লাহ, ফাতিহা ও সোবহা একক আবৃত্তি পরিবেশন করেছে। প্রবর্তক একাডেমির শিক্ষার্থীরা বৃন্দ আবৃত্তি পরিবেশন করে।

আলোচনা শেষে প্রবর্তক একাডেমি আয়োজিত শুদ্ধ বানান প্রতিযোগিতায় অংশ নেয়া ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/ আমিনুল ইসলাম আহাদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী