• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হাদি হত্যাকাণ্ড

ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান হাবিবের

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পি.এম.
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব। ছবি-ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি’র হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, এই ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার (২০ ডিসেম্বর) গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। 

হাবিবুর রশিদ বলেন, শরিফ ওসমান হাদিকে ঘিরে বিএনপি কিংবা দলের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার করা না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ নেতা মির্জা আব্বাস শুধু ঢাকা-৮ আসনের প্রার্থী নন, তাঁর নেতৃত্বে লাখো নেতাকর্মী তৈরি হয়েছে। তাঁকে ঘিরে কোনো চক্রান্ত হলে তা বিএনপি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

হাবিব বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের অহংকার। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী আত্মত্যাগ করেছেন, রাজপথ রঞ্জিত হয়েছে রক্তে। ২৪ জুলাই ও আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে হাবিবুর রশিদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই নতুন বাংলাদেশের শুভ সূচনা হবে। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এসে নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন এটাই দলের প্রত্যাশা করেন।

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য গণতন্ত্র, ভোটাধিকার, মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব অধিকার নিশ্চিত না হলে স্বাধীনতার পূর্ণতা আসে না।

তিনি দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে সবাইকে অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকার আহ্বান জানান এবং বাংলাদেশ আমাদের অহংকার, আমাদের ভবিষ্যৎ ও আগামী প্রজন্মের স্বপ্নের দেশ।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, তাঁর নেতৃত্ব ও আদর্শ অনুসরণ করেই বিএনপি দেশ গঠনের পথে এগিয়ে যেতে চায়ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা ১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, ৬ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ৭ আসনের মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ,  ঢাকা ৫ আসনের মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম, হারুনুর রশিদ, আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, সাইদুর রহমান মিন্টু, মনির চেয়ারম্যান, মোশাররফ হোসেন খোকন প্রমুখ।

ভিওডি বাংলা/সবুজ/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের