• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নবাবগঞ্জ

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পি.এম.
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান। ছবি: ভিওডি বাংলা

অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ সংশ্লিষ্ট এলাকার পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। দুষ্কৃতিকারী প্রভাবশালী একটি মহল সরকারের বালুমহাল হিসেবে ঘোষিত নয়- এমন এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এছাড়া কোনো কোনো অনুমোদিত ইজারাদারও বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসরণ না করে বালু উত্তোলন করছে। ফলে পরিবেশের ব্যাপক ক্ষতিসহ সংশ্লিষ্ট এলাকায় নদীভাঙন বৃদ্ধি পাচ্ছে। 

নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়নের কবুলীপাড়া জয়ন্তীঘাট সংলগ্ন নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ওই এলাকার নদী তীরবর্তী স্থানগুলোতে নদী ভাঙন শুরু হয়েছে। এ অবস্থায় গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এর নির্দেশনায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ। অভিযান পরিচালনায় সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশের চৌকস টিম ও আনসার বাহিনীর একটি চৌকস দল।

এসময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং একটি বালু উত্তোলনকারী মেশিন বিকল করে দেয়া হয়েছে। 

নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মুনতাসির মাহফুজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী