• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গৌরীপুর

পুলিশের অভিযানে আ’লীগ নেতা সহ তিনজন গ্রেপ্তার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পি.এম.
পুলিশের অভিযানে আ’লীগ নেতা সহ তিনজন গ্রেপ্তার। সংগৃহীত ছবি

ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কাউরাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউরাট গ্রামের সমশের আলীর পুত্র আবু সাঈদ মন্ডল (৫৫), বিষমপুর গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র আওয়ামী লীগ নেতা আবু সাহেদ (৫৫) এবং সহনাটী গ্রামের লুৎফর রহমানের পুত্র কিলটন মিয়া (৩১)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, অভিযানের পর তিনজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ উদ্দিন গণমাধ্যমকে জানান, ২০২৪ সালের নভেম্বর মাসে গৌরীপুর থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় আবু সাহেদ ও কিলটন মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আবু সাঈদ মন্ডলকে শ্যামগঞ্জ থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ হুমায়ুন কবির/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার