• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

হাদি ভাইয়ের মৃত্যুতে অনেক কেঁদেছি: শিরিন শিলা

বিনোদন ডেস্ক    ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পি.এম.
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শিরিন শিলা প্রয়াত শরীফ ওসমান হাদি-ছবি-ভিওডি বাংলা

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শিরিন শিলা ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শিরিন শিলা বলেন, “হাদি ভাইয়ের মৃত্যুতে এতো কেঁদেছি, জীবনে কারো জন্য এভাবে কাঁদিনি। মনে হচ্ছে আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে।” সম্প্রতি এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

তিনি জানান, হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই তার প্রতি আগ্রহ তৈরি হয়। শিরিন শিলা আগের মতো হাদিকে খুব একটা চিনতেন না, তবে ঘটনার পর তিনি তার জীবন ও কর্ম নিয়ে বিস্তর গবেষণা করেন।

শিরিন শিলা বলেন, উনাকে নিয়ে অনেক রিসার্চ করেছি। উনার বিপ্লবী কবিতা, কথাবার্তা-প্রতিটি কথায় দেশের প্রতি ভালোবাসার গন্ধ পাই।
 
তিনি আরও বলেন, এরপর থেকে আমি সত্যিকার অর্থেই উনার ফ্যান হয়ে গেছি। উনার প্রতিটা কথা, প্রতিটা ইন্টারভিউ দেখেছি। আমার মনে হয় না উনার কোনো ভিডিও দেখা বাকি আছে।
 
প্রয়াত শরীফ ওসমান হাদির জন্য ন্যায়বিচার চেয়ে শিরিন শিলা বলেন, আমি নীরবে কান্না করেছি। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। আমরা তাকে শহীদ হিসেবেই মানি।

তিনি প্রয়াত হাদির জন্য ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, “আমি চাই যারা তাকে খুন করেছে, তাদের শাস্তি হোক। আল্লাহ যেন তাদের এই দুনিয়াতেই বিচার করেন। আমরা উনাকে শহীদ হিসেবেই মানি। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’