• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঝালকাঠি

শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা

ঝালকাঠি প্রতিনিধি    ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পি.এম.
ঝালকাঠিতে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা। ছবি: ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির অকাল মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ ঝালকাঠিতে তাঁর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাদ জোহর সর্বস্তরের মানুষের উদ্যোগে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলার বিভিন্ন মসজিদ থেকে আগত পাঁচ থেকে ছয় শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন ঈদগাহ মসজিদের মুয়াজ্জিন হাফেজ আবদুল করিম।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, ঝালকাঠি-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা সেক্রেটারি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজা শেষে উপস্থিত বক্তারা বলেন, শরিফ ওসমান বিন হাদির মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি জাতি ও সমাজের জন্য একটি বড় শূন্যতা। তাঁরা এই মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গায়েবানা জানাজায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদগাহ ময়দান এক শোকাবহ পরিবেশে পরিণত হয়।

ভিওডি বাংলা/ মোঃ মাহিন খান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী