• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজশাহী

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো নগর আ’লীগ কার্যালয়

রাজশাহী প্রতিনিধি    ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পি.এম.
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া আ’লীগ কার্যালয়। ছবি: ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পরই উত্তাল হয়ে ওঠে রাজশাহী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতেই জুলাই মঞ্চ, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নগরের সাহেববাজার জিরোপয়েন্টে জড়ে হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে এখানে আসেন। এরপর নগরের কুমারপাড়ায় নগর আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পরই কার্যালয়টি ভেঙে দেওয়া হয়েছিল বুলডোজার দিয়ে। ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এবার সেটি একেবারেই মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর নগরের সাহেববাজার বড় মসজিদের সামনে সমাবেশ করেন এনসিপি, যুবশক্তি, গণঅধিকার পরিষদ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মহানগর এনসিপির সদস্যসচিব আতিকুর রহমানের সঞ্চালনায় এ সময় আহ্বায়ক মোবাশ্বের আলীসহ আরও অনেকে বক্তব্য দেন।

এছাড়া জুমার নামাজের পর রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভারতীয় আধিপাত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করা হয়।

ভিওডি বাংলা/ মোঃ রমজান আলী/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী