• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যুক্তরাষ্ট্র স্থগিত হলো ডিভি লটারির কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক    ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পি.এম.
যুক্তরাষ্ট্র। ছবি: ভিওডি বাংলা

ব্রাউন ইউনিভার্সিটি ও এমআইটিতে হামলায় দুজন নিহত হওয়ার প্রেক্ষাপটে মার্কিন গ্রিন কার্ড লটারি (ডিভি লটারি) কর্মসূচি স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম বিষয়টি জানিয়েছেন।

ক্রিস্টি নোয়েম জানান, ওই হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন পর্তুগিজ নাগরিক ক্লাউডিও নেভেস ভালেন্তে ডিভি-ওয়ান ভিসা লটারির মাধ্যমেই মার্কিন গ্রিন কার্ড পেয়েছিলেন। এই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই কর্মসূচিটি স্থগিত করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই এই লটারি কর্মসূচির সমালোচনা করে আসছে। ডিভি-ওয়ান ভিসার আওতায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০ হাজার নাগরিককে লটারির মাধ্যমে মার্কিন গ্রিন কার্ড দেওয়া হয়। সাধারণত যুক্তরাষ্ট্রে যে দেশগুলোর অভিবাসনের হার কম, সেসব দেশের মানুষ এই প্রক্রিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান।

এদিকে, ২০২৫ সালেও এই ভিসার জন্য আবেদন করেছেন প্রায় ২ কোটি মানুষ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ বছর লটারি অনুষ্ঠিত না হলে আবেদনকারীরা বড় ধরনের জটে পড়বেন এবং দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা তৈরি হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান