• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নড়াইল

ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি    ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পি.এম.
ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত। ছবি: ভিওডি বাংলা

নড়াইল-১ আসনের সর্বস্তরের বিপ্লবী ছাত্র-জনতার আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকালে সদরের ভদ্রবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন-মাওলানা কাজী কামরুল হাসান। পরে হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল জেলা এনসিপির সংগঠক নাজমুল হাসান উজ্জ্বল, জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম, নূর ইসলাম, মোহাম্মদ আশিক, হাসিব, এনামুল শেখসহ অনেকে। 

বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির খুনিরা সত্যি কী পালিয়ে গেছে। যদি পালিয়ে যেতে না পারে তাহলে দ্রুত আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করবেন। আর একজন হাদিকে হত্যা করে জুলাইয়ের চেতনাকে ধ্বংস করা যাবে না। এক হাদি লোকান্তরের গেলেও লক্ষ লক্ষ হাদি প্রতিটি ঘরে ঘরে প্রস্তুত রয়েছে।

ভিওডি বাংলা/ মোঃ মাহফুজুর রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার