• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মাদারীপুর

মোটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত

মাদারীপুর প্রতিনিধি    ২০ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পি.এম.
নিহত কিশোর। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইকের যাত্রী এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার মা ও খালা। শনিবার (২০ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার খাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজ রহমান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সোনাটিয়া এলাকার ফিরোজ শাহের ছেলে। আহতরা হলেন, নিহত মাহফুজের মা মাহমুদা বেগম (৩৫) ও খালা নরুন্নাহার বেগম (৪৫)।

জানা যায়, নতুন বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইকে মোস্তফাপুরের দিকে যাচ্ছিলেন মাহফুজ ও তার মা এবং খালা। খাগদী এলাকায় পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাদের ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় কিশোর মাহফুজ। আহত হন তার মা ও খালা। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ মহিবুল আহসান লিমন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার