• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নতুন লুকে শাকিব খানের বার্তা

বিনোদন ডেস্ক    ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পি.এম.
অভিনেতা শাকিব খান। ছবি- সংগৃহীত

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান দিনে দিনে নিজেকে গড়ে তুলছেন নতুন রূপে, নতুন আঙ্গিকে। প্রতিটি সিনেমায় নিজেকে ভেঙে দুর্দান্ত চরিত্র নিয়ে পর্দা কাঁপাচ্ছেন একের পর এক। সম্প্রতি নতুন লুকে ভক্তদের অবাক করেছেন তিনি।

সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন ছবি প্রকাশ করেন শাকিব খান। সেখানে চিরচেনা স্টাইলিশ লুকে ধরা দেন তিনি। সেই ছবির কমেন্ট বক্সে এক ভক্ত তাকে মেনশন করে প্রশ্ন ছুড়ে দেন কীভাবে একজন মানুষ এত দ্রুত নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করতে পারেন?

ভক্তের সেই কৌতূহল এড়িয়ে যাননি শাকিব। মন্তব্য ঘরে নিজের জীবনের পরিবর্তনের দর্শনটি অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেন তিনি। উত্তরে শাকিব খান লেখেন, ‘সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে।’

নিজের নিরন্তর পথচলার কথা উল্লেখ করে এই সুপারস্টার আরও লেখেন, ‘আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।’

ভক্তরা তার এই মন্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই বলছেন, নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই মানসিকতাই তাকে সাফল্যের শীর্ষে টিকিয়ে রেখেছে। বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন তার আসন্ন প্রজেক্টগুলোর কাজ নিয়ে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’