• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাশেদ প্রধান

হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পি.এম.
ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে যাত্রা পথে পুলিশের বাধা। ছবি: ভিওডি বাংলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘ভারতীয় দূতাবাসে দেওয়ার জন্য রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক, কালো গোলাপ নিয়ে এসেছিলাম। তবুও পুলিশ দিয়ে আটকে দেওয়া হলো। হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়।’

আজ (২১ ডিসেম্বর) ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে, ওসমান হাদিকে গুলি করার স্থান পল্টন বক্স কালভার্ট রোড থেকে গুলশান ভারতীয় দূতাবাস পর্যন্ত একা পায়ে হেঁটে সকাল ১০টায় যাত্রা শুরু করেন রাশেদ প্রধান। যাত্রা পথে দেশপ্রেমিক অসংখ্য মানুষ তাঁর সাথে একাত্মতা ঘোষণা করে যোগ দেন। ৬ কিলোমিটারের অধিক পথ হেঁটে পাড়ি দেওয়ার পর পুলিশ বাড্ডা লিঙ্ক রোডে তাঁকে বাধা প্রদান করে।

রাশেদ প্রধান বলেন, ‘হিন্দুস্তানের আধিপত্যবাদ ও আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে ঘৃণা জানাতে এসেছিলাম। অতীতে একাধিকবার মিছিল নিয়ে আসায় পুলিশ আটকে দিয়েছিল। তাই এবার দেশের মানুষের পক্ষ থেকে একা এসেছি; সাথে ছিল ভারতীয় দূতাবাসে দেওয়ার জন্য রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক, কালো গোলাপ। তবুও পুলিশ দিয়ে আটকে দেওয়া হলো। হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়।’

তিনি বলেন, ‘গতকাল দিল্লিতে রাত ৯টায় বাংলাদেশি দূতাবাসে হামলা হয়েছে। ভারতীয় পুলিশ বাধা দেওয়ার বদলে পাশে দাঁড়িয়ে দেখেছে আর হেসেছে। আর আমার দেশের পুলিশ সুশীল অন্তর্বর্তী সরকারের নির্দেশে ভারতীয় দূতাবাসে নিরস্ত্র একক ব্যক্তি আমাকে ঘৃণা প্রদর্শন ও একটি কালো গোলাপ প্রদানে বাধা দেয়। এই নতজানু পররাষ্ট্র নীতি দিয়ে হবে না। হিন্দুস্তানের চোখে চোখ রেখে কথা বলতে হবে। ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে হবে।’

ভারত সরকারের উদ্দেশ্যে রাশেদ প্রধান বলেন, ‘গণহত্যাকারী হাসিনা ও হাদীর হত্যাকারীদের ফেরত দিন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন। সীমান্তে হত্যা, অবৈধ পুশ-ইন ও ভূমি দখল বন্ধ করুন। পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিন। আমাদের আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য করবেন না।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের