• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শীতের আমেজে পর্যটকদের পদচারণায় মুখরিত সমুদ্রসৈকত

কক্সবাজার প্রতিনিধি    ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ পি.এম.
বছরের শেষ ১০ দিনে কক্সবাজারে ৫ লক্ষাধিক পর্যটক সমাগমের প্রত্যাশা-ছবি: সংগৃহীত

সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার। ছুটির দিন না হলেও রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকেই সমুদ্রসৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে দেখা গেছে উপচে পড়া ভিড়।

পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে সৈকতের বালুকাবেলায় অবকাশ যাপনে ব্যস্ত সময় পার করছেন আগত পর্যটকেরা। শীতের আমেজে কক্সবাজারের সৌন্দর্য আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে বলে জানান ভ্রমণকারীরা।

পাবনার ঈশ্বরদী থেকে পরিবারসহ ঘুরতে আসা পর্যটক আলিমুর রহমান বলেন, “কক্সবাজারের সৌন্দর্য বরাবরই উপভোগ্য। শীতের সময় সমুদ্র শহরটি আরও নান্দনিক হয়ে ওঠে। পরিবার নিয়ে তিন দিনের জন্য এসেছি।”

তবে রুম ভাড়াসহ অতিরিক্ত খরচের কারণে ভোগান্তির কথাও জানিয়েছেন কিছু পর্যটক।
গাজীপুর থেকে আসা পর্যটক সাজ্জাদ হোসেন বলেন, “আমরা আট বন্ধু এসেছি। একটি হোটেলে প্রতি রুম চার হাজার টাকা চাওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, প্রশাসনের এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন।”

খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেলের অধিকাংশেই এখন আর রুম খালি নেই। অনেক হোটেলে ৩১ ডিসেম্বর পর্যন্ত আগাম বুকিং সম্পন্ন হয়েছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করছেন, চলতি বছরের শেষ ১০ দিনে কক্সবাজারে প্রায় পাঁচ লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটতে পারে।

হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, “শহরের আবাসিক প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন প্রায় দেড় লক্ষাধিক পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। বড়দিন ও সাপ্তাহিক ছুটি থাকায় আগামী কয়েক দিনে পর্যটকের চাপ আরও বাড়বে। ইতোমধ্যে অধিকাংশ রুম আগাম বুকিং হয়ে গেছে।”

তিনি আরও বলেন, অতিরিক্ত ভাড়া আদায় যেন না হয়, সে বিষয়ে হোটেল মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটন মৌসুম শুরুর পর থেকেই বাড়তি নিরাপত্তা ও তৎপরতা জোরদার করা হয়েছে। “পর্যটকদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে,” বলেন তিনি।

পর্যটকরা প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের নির্ধারিত হেল্পলাইন ০১৩২০১৬০০০০ নম্বরে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার