• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পি.এম.
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বগুড়া-৭ আসনের প্রধান সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন।

এ সময় নির্বাচন কার্যালয়ের সামনে বিএনপির হাজারো নেতাকর্মী উপস্থিত হয়ে সমর্থন জানান।

হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ থাকায় তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এবারও তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আমরা আশাবাদী।’

উল্লেখ্য, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩১ হাজার। আসন্ন নির্বাচনে এই ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের