• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সংবাদমাধ্যমের ওপর হামলা গণতন্ত্র ও ভবিষ্যতের জন্য হুমকি: সাকি ‍

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পি.এম.
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত

দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এ ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য এবং বাংলাদেশের গণতন্ত্র ও ভবিষ্যতের জন্য গুরুতর হুমকি। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে দ্য ডেইলি স্টারের কার্যালয় পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

সাকি বলেন, সংবাদমাধ্যমের ওপর এই হামলা পরাজিত ফ্যাসিবাদী শক্তিদের সহিংস প্রচেষ্টার ধারাবাহিকতা, যারা জুলাই আন্দোলনের পর একটি গণতান্ত্রিক ও সহনশীল বাংলাদেশ গড়ে উঠতে দিতে চায় না। এই শক্তিগুলো দেশের মধ্যে ভয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যেন দেখানো যায় বাংলাদেশ তাদের ছাড়া চলতে পারে না।

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গে সাকি বলেন, ওসমান হাদি মারা গিয়েছেন, কারণ তিনি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই হত্যাকাণ্ড গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ব্যাহত করার প্রচেষ্টা। যখন পুরো দেশ ওসমান হাদির হত্যায় শোক ও প্রতিবাদ প্রকাশ করছিল, তখন কিছু গোষ্ঠী জনগণের ক্ষোভকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে গণমাধ্যমের ওপর হামলা চালায়।

সাকি বলেন, আমরা দেখেছি সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যালয়েও হামলা হয়েছে। এগুলো জুলাই আন্দোলনের সময় গড়ে ওঠা একতা ভাঙার চক্রান্ত। সাকি সতর্ক করেন, এ ধরনের কর্মকাণ্ড দেশে আবারও বিভাজনের রাজনীতি চালুর চেষ্টা, যা অতীতেও দেশের ক্ষতি করেছে এবং সামনে বাংলাদেশকে গণতান্ত্রিক লক্ষ্যে পৌঁছাতে বাধা দেবে।

তিনি বলেন, নাগরিকদের রাজনৈতিক মতামত ভিন্ন হতে পারে, কিন্তু সবাইকে বাংলাদেশে একসঙ্গে বসবাস করতে হবে। আর যারা অপরাধ করেছে, তাদের ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে।

ভিওডি বাংলা/ এমএম

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের