• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

তারেক রহমানের নেতৃত্ব

যে ভবিষ্যৎ দেখছি সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজমের সুযোগ থাকে

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পি.এম.
দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। ছবি-সংগৃহীত

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, ‘আমার অনুরোধ থাকবে, নতুন যে বাংলাদেশ আমরা চাচ্ছি, আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার (সুযোগ থাকে)।’

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপির মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও ও টেলিভিশনের বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এ মতবিনিময়সভার আয়োজন করে দলটি।

গত ৫৩ বছরে কোনো মিডিয়া অফিসে আগুন জ্বালানো হয়নি জানিয়ে মাহফুজ আনাম বলেন, ‘সর্বপ্রথম এবার ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে আগুন জ্বালানো হলো। কেন? আমারা কী অপরাধ করলাম? আমি এটা অনুরোধ করব সব মিডিয়াকে, সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন।’

তিনি আরো বলেন, ‘রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হবে ক্রিটিক্যাল মতপ্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু আমি আপনার সমালোচনা করব সেইটার স্বাধীনতা থাকতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে মাহফুজ আনাম বলেন, ‘এখন সালাহউদ্দিন ভাই ইউ আর ভেরি ফ্রেন্ডলি টু দ্য মিডিয়া কারণ ইউ আর আউট অফ পাওয়ার। আপনি ক্ষমতায় গেলে কেমন হবেন সেটা আমরা যখন দেখব যে আপনি একই রকম উদার, একই রকম আপনি সমালোচনা গ্রহণ করছেন। ৫৩ বছরের ইতিহাসে কোনো সরকারই কোনোদিনই ক্রিটিক্যাল জার্নালিজম গ্রহণ করেনি। আমি আশা করব, এই নতুন বাংলাদেশে ক্রিটিক্যাল আপনারা নিবেন।’

তিনি আরো বলেন, ‘আমার অনুরোধ থাকবে, নতুন যে বাংলাদেশ আমরা চাচ্ছি, আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার (সুযোগ থাকে)।’

নির্বাচিত সরকারের সঙ্গে মিডিয়ার সম্পর্ক হবে সম্মানজনক জানিয়ে মাহফুজ আনাম বলেন, ‘আমি আপনাকে (নির্বাচিত সরকারকে) ক্রিটিসাইজ করব যেন সে আরো ভালো করতে পারে। আমি সমালোচনা করব ওই মানসিকতা নিয়ে যাতে নির্বাচিত সরকার সত্যিকার অর্থে গণতন্ত্রের দিকে যায়, মানুষের চাহিদার দিকে যায়।’

মতবিনিময়সভায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, ‘জনগণ আশা করছে তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটা যেন শক্তিশালী হয়। তিনি বাধ্য হয়ে দীর্ঘ ১৮ বছর কষ্টকর নির্বাসিত জীবন যাপন করেছেন। তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। এটাই আমাদের প্রত্যাশা।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়