• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে আগুনে পুড়িয়ে হত্যা ও সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃশ্যমান শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, একের পর এক চোরাগুপ্ত হামলার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্ন তৈরি হচ্ছে, যা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক।

রোববার (২১ ডিসেম্বর) বিকালে রাজধানীর বার্ণ ইনস্টিটিউটে লক্ষ্মীপুরে আগুনে পুড়িয়ে যাওয়া এক রোগীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “ওসমান হাদীসহ যেসব চোরাগুপ্ত হামলা সারা দেশে সংঘটিত হচ্ছে, সেগুলোর দৃশ্যমান শাস্তি দেশের মানুষ দেখতে চায়। মানুষ বিচার দেখতে চায়। এসব ঘটনার তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করার দায়িত্ব সরকারের। সেখানে যদি কোনো ঘাটতি দেখা যায়, তাহলে মানুষ এটাকে নানা ভাবে ভাববে, আতঙ্কিত হবে।”

তিনি আরও বলেন, দেশে বড় ধরনের কোনো চক্রান্ত হচ্ছে কি না—তা নিয়েও মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এই চক্রান্ত নির্বাচনকে ঘিরে হতে পারে, কিংবা নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেও হতে পারে। এমনকি কোনো বিদেশি শক্তি বা তাদের দেশীয় অনুসারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কি না, সে বিষয়েও জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সরকারের ভূমিকা নিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, “এই সরকার  জনগণের সমর্থিত সরকার। গণতান্ত্রিক আন্দোলনের সমর্থিত সরকার হিসেবে তারা সবকিছু বিচার-বিবেচনা করে দুষ্কৃতিকারীদের শক্ত হাতে দমন করবে—এটাই দেশের মানুষের আকাঙ্ক্ষা, এটাই মানুষের চাওয়া।”

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের