• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ইসলামী যুব আন্দোলন

হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পি.এম.
হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। ছবি: ভিওডি বাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত ও উচ্চ মাকাম কামনায় এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২১ ডিসেম্বর) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা কার্যালয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, রাঙ্গাবালী উপজেলা শাখা আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাওলানা মোঃ ফিরোজ আহমেদ সঞ্চালনায়  এম এ ইউসুফ আলীর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন,ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইবরাহীম খলিল আরশাদীর, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী ইউনিয়ন সভাপতি মাওলানা গাজী মোঃ নুরুজ্জামান।

বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদির জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন। 

তারা আরো বলেন, দেশের ক্রান্তিলগ্নে শরিফ ওসমান হাদির মতো তরুণদের ত্যাগ জাতি সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার এই আত্মত্যাগ ইসলামী সমাজ বিনির্মাণ এবং ন্যায়ের পথে চলতে যুব সমাজকে আজীবন অনুপ্রাণিত করবে।

আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ শরিফ ওসমান হাদির কবরের আজাব মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

ভিওডি বাংলা/ মোঃ কাওছার আহম্মেদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী