• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গ্রিসের উপকূলে নৌকা থেকে ৪৩৭ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক    ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ এ.এম.
গ্রিসের গ্যাভডোস উপকূলে উদ্ধার হওয়া অভিবাসীদের নিবন্ধন প্রক্রিয়া চলছে-ছবি: সংগৃহীত

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে গ্যাভডোস উপকূলে একটি মাছ ধরার নৌকা থেকে মোট ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার হওয়া এসব অভিবাসীর মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি বলে নিশ্চিত করেছে স্থানীয় কোস্টগার্ড (লিমেনার্কিও) কর্তৃপক্ষ।

গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর একটি টহল নৌকা শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে লিবিয়া সাগরের ছোট দ্বীপ গ্যাভডোসের কাছাকাছি এলাকায় দায়িত্ব পালনকালে সন্দেহজনক নৌকাটির সন্ধান পায়। পরে সেখানে অভিযান চালিয়ে অভিবাসীদের উদ্ধার করা হয়।

নৌকাটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও উদ্ধার হওয়া অভিবাসীদের হেলেনিক কোস্টগার্ডের তত্ত্বাবধানে নিবন্ধন ও পরিচয় শনাক্তকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে চারজন নারী ও দুটি শিশু রয়েছে; তবে বেশিরভাগই পুরুষ। রেথিম্নোর কোস্টগার্ড প্রধান কিরিয়াকোস পাত্তাকোস বলেন, এখন তাদের মূল লক্ষ্য মানবপাচারকারী চক্রকে শনাক্ত করা এবং অভিবাসীদের দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তর করা।

রেথিম্নো পৌরসভার উপমেয়র (নাগরিক সুরক্ষা) ইয়োরগোস স্কোরদিলিস বলেন, এত বিপুলসংখ্যক অভিবাসী সামাল দেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো রেথিম্নোতে নেই। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ের ঘাটতির কারণে স্থানীয় প্রশাসন চাপের মুখে পড়েছে। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, সোমবার ৩০০ জন অভিবাসীকে অন্যত্র স্থানান্তর করা হবে এবং বাকিদের আগামী সপ্তাহে সরিয়ে নেওয়া হবে।

জাতীয়তা অনুযায়ী উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ৪৩৭ জন বাংলাদেশি ছাড়াও ৪৬ জন পাকিস্তানি, ৩৪ জন মিসরীয়, ১২ জন ইরিত্রীয় (এর মধ্যে ৪ নারী ও ২ শিশু), ৫ জন সোমালি এবং সুদান, ইয়েমেন ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। কর্তৃপক্ষের ধারণা, মানবপাচারকারীদের সহায়তায় তারা লিবিয়ার পূর্বাঞ্চল থেকে অন্তত ৩৬ ঘণ্টার ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা করে গ্রিসে পৌঁছান।

এ বিষয়ে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কোনো তথ্য তাদের কাছে পৌঁছায়নি।

এর আগে, গত বৃহস্পতিবার গ্যাভডোস উপকূলে পৃথক দুটি ঘটনায় বিপদে পড়া নৌকা থেকে ৬৫ জন পুরুষ ও ৫ জন নারীকে উদ্ধার করে ফ্রন্টেক্স।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম