• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আদালতে মামলা

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ২৩ লাখ টাকা আত্মসাৎ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পি.এম.
মামলা। সংগৃহীত ছবি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অস্ট্রেলিয়ায় ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী গৌরীপুর উপজেলার ডেকুরা গ্রামের বাসিন্দা খালেদুজ্জামান (পিতা– মৃত আব্দুল মান্নান)। মামলাটি ময়মনসিংহ জেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতের আমলে রয়েছে।

মামলার এজাহার সূত্রে ও অুনসন্ধানে জানা যায়, অভিযুক্তরা হলেন—
আলী এমদাদ খান পাঠান মোহন (২৮), তার স্ত্রী উম্মে কুলসুম ঝুমা (৪৫), মো. জিয়া উদ্দিন (৩৮) ও গিয়াস উদ্দিন। তারা সবাই গৌরীপুর পৌরসভার মধ্য ভালুকা এলাকার বাসিন্দা।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৩ সালের মার্চ-এপ্রিল মাসে অভিযুক্তরা ভুক্তভোগী খালেদুজ্জামানকে অস্ট্রেলিয়ায় একটি ভালো কোম্পানিতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মৌখিক চুক্তির মাধ্যমে বিদেশে পাঠানোর কথা বলেন। এ প্রলোভনে পড়ে বাদী বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে অভিযুক্তদের কাছে মোট ২৩ লাখ ২ হাজার ৫০০ টাকা প্রদান করেন।

পরবর্তীতে অভিযুক্তরা প্রথমে তাকে মালদ্বীপ ও পরে শ্রীলঙ্কায় নিয়ে যান। শ্রীলঙ্কায় অবস্থানকালে তাকে একটি অস্ট্রেলিয়ান ভিসা দেওয়া হলেও পরে যাচাই করে জানা যায় সেটি জাল। এক পর্যায়ে অভিযুক্ত মো. জিয়া উদ্দিন ভুক্তভোগীকে শ্রীলঙ্কায় রেখে গোপনে দেশে ফিরে আসেন।

দেশে ফেরার পর টাকা ফেরত চাইলে অভিযুক্তরা নানা টালবাহানা শুরু করেন। পরে মোট টাকার মধ্যে মাত্র ৩ লাখ ৩৩ হাজার টাকা ফেরত দিয়ে বাকি ১৯ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা পরিশোধে অস্বীকৃতি জানান। এ সময় মামলা করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
পরবর্তীতে থানায় অভিযোগ গ্রহণ না করায় আদালতের শরণাপন্ন হন বাদী।

আদালতে মামলা রজু করা হয়। মামলা নং ৩২৩/২৯২৫। দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১০৯ ও ৩৪ ধারায় মামলা দায়ের করে। আদালত মামলাটি তদন্তের জন্য  সিআইডিতে প্রেরন করেন। মামলাটি সিআইডিতে তদন্তাধীন।

বাদী অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ হুমায়ুন কবির/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার