• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ওয়েস্টার্ন-ফিউশন লুকে ঝলমলে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক    ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পি.এম.
ঢালিউড কুইন অপু বিশ্বাস। ছবি : অভিনেত্রীর ফেসবুক থেকে

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে তিনি দর্শকদের মনে শক্ত অবস্থান তৈরি করেছেন। তবে রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিত বিরতিতে নতুন নতুন লুকে হাজির হয়ে ভক্ত-অনুরাগীদের নজর কাড়েন তিনি।

অপু বিশ্বাস। ছবি : অভিনেত্রীর ফেসবুক থেকে

সম্প্রতি ওয়েস্টার্ন-ফিউশন ফরমাল আউটফিটে ক্যামেরাবন্দি হয়েছেন অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে দেখা যায়, তার পরনে শুভ্র সাদা রঙের একটি স্টাইলিশ কোট। সঙ্গে মানানসই কানের দুল ও গলার নেকলেসে ফুটে উঠেছে আধুনিকতা ও আভিজাত্যের ছাপ।

ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘তুমি যেমনটা পেতে চাও, নিজেকে ঠিক তেমনভাবেই গড়ে তোলো।’ গ্ল্যামারাস এই লুকে তাকে দেখে মুহূর্তেই আপ্লুত হয়ে পড়েন নেটিজেনরা।

অপু বিশ্বাস। ছবি : অভিনেত্রীর ফেসবুক থেকে

কমেন্ট বক্স ভরে ওঠে প্রশংসায়। অপু বিশ্বাসের রূপের লাবণ্য ও চোখের মোহময় চাহনি দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে। একজন নেটিজেন মন্তব্য করেন, ‘অসাধারণ ছবিগুলো, কারো নজর যেন না লাগে—মাশাআল্লাহ আপু।’ আরেক ভক্ত আবেগ প্রকাশ করে লেখেন, ‘আমার হৃদয়ের আয়নাতে শুধু তোমাকেই দেখি।’

প্রসঙ্গত, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পান অপু বিশ্বাস। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। ছবিটি পরিচালনা করেন প্রয়াত নির্মাতা আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিতভাবে সিনেমায় কাজ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’