• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব শিকদারকে গুলির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। মোতায়েন করা হয়েছে বিজিবির ডগ স্কোয়াডও। এর আগে সোমবার দুপুর ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদারকে গুলি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয় তাকে।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গুলির ঘটনায় জড়িতরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় তল্লাশি, টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি কাঁটাতারের বেড়াবিহীন সীমান্ত এলাকাগুলোও সিলগালা করা হয়েছে। অতিরিক্ত বিজিবির ২০ টহল দল ও ১০টি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তের প্রতিটি পয়েন্টে সর্বোচ্চ সতর্কতায় তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। খুলনায় গুলির ঘটনায় জড়িতরা যেন কোনোভাবেই সীমান্ত পথে পালাতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ/এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার