• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দেবের উদ্বেগ প্রকাশ, যুদ্ধ নয়, শান্তিতে বাঁচার আহ্বান

বিনোদন ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পি.এম.
ওপার বাংলার অভিনেতা দেব-ছবি: সংগৃহীত

ছায়ানট ভবনে হামলা এবং ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব।

ভারতীয় গণমাধ্যমকে দেব বলেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ যেন শান্তিতে থাকে-হিন্দু হোক, মুসলমান হোক বা খ্রিষ্টান। গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে। দেশ বাঁচানোর নামে অর্ধেক টাকা অস্ত্র কেনায় চলে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “মাঝে মাঝে সত্যিই ভয় লাগে। খবর দেখলে মনে হয় এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে-ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চীন। কিন্তু এই আতঙ্ক কখনোই কাম্য নয়।”

দেব যোগ করেন, “মানুষের চাহিদা খুব সামান্য-দুইবেলার খাবার আর মাথার ওপর একটি ছাদ। নিজের মানুষগুলোকে ভালো রাখা, অন্যকে মারার প্রয়োজন নেই। যদি এখনই এমন ঘটনা ঘটে, ভবিষ্যতে আরও ভয়াবহ সময় আসতে পারে।”

তিনি শেষ করেন, “সিনেমা চলুক বা না চলুক, আমরা সবাই যেন ভালো থাকি। শান্তিতেই বাঁচতে পারি-এই প্রার্থনাই করি।”

দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টলিউড তারকা দেব ছাড়াও অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, অভিনেত্রী কোয়েল মল্লিক ও সংগীতশিল্পী প্রমিতা মল্লিক।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’