• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব জাতীয় নির্বাচন: সাইফুল হক

   ৯ জানুয়ারী ২০২৫, ০৮:৪৮ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব, স্থানীয় সরকারের নির্বাচন নয়। জাতীয় নির্বাচনের মূল কর্তব্য থেকে বিচ্যুত হওয়ার কোন সুযোগ নেই। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানই সরকারের মূল দায়িত্ব, স্থানীয় সরকারের নির্বাচন নয়। জাতীয় নির্বাচনের আগে বা জাতীয় নির্বাচনের সাথে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত নয়। গত ১৬ বছর ধরে দেশের মানুষ যে জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে সরকারের দায়িত্ব হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার সম্পন্ন করে সেই জাতীয় নির্বাচনের আয়োজন করা। এর ব্যতিক্রম হলে সরকারের উদ্দেশ্য নিয়েই নানা প্রশ্ন উঠতে থাকবে। সেক্ষেত্রে সরকারের নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হবে। তাই রাজনৈতিক দল ও জনগণের দিক থেকেও প্রধান দাবি হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথ সুগম করা।

তিনি বলেন, গত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রধান বিষয় ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা।এই প্রধান কর্তব্য থেকে সরকারের সরে যাওয়ার অবকাশ নেই।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় ঐক্যমত কমিশন দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করবে এবং রুপান্তরের গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় সমঝোতা গড়ে তুলতে সক্ষম হবে। 

যুবদের আত্মকর্মসংস্থানের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, যুবদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভুমিকা রাখতে হবে যুব নেতাদের।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী, সদস্যসচিব মীর রেজাউল আলম, জামিলুর রহমান ডালিম, আরিফুল ইসলাম, রতন মোহান্ত, মোহাম্মদ রিয়েল প্রমুখ। 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল