• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পি.এম.
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য দেন মির্জা ফখরুল-ছবি: সংগৃহীত

বাংলাদেশ বর্তমানে একটি পরিবর্তনকালীন (ট্রানজিশন) সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘদিনের ফ্যাসিস্ট শাসন দেশের মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সেই শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসে দেশ এখন একটি নির্বাচনের দিকে এগোচ্ছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, নির্বাচনের পর একটি নির্বাচিত সরকার ও সংসদ দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নেবে-এমন প্রত্যাশা বিএনপির।

তিনি আরও বলেন, এই পরিবর্তনকালীন সময়ে কিছু ব্যক্তি ও মহল পরিকল্পিতভাবে প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ংকর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি এসব ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ হওয়া ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করেন।

পরিবর্তনকালীন সময়ে সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, `ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কাছে তাদের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দেওয়ার প্রত্যাশা ছিল।'

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, `তবে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় নির্বাচনকালীন পরিবেশ তৈরিতে সরকারকে আরও সচেতন, ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেবে।'

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের