• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার চায় ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পি.এম.
রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ কর্মসূচি। সংগৃহীত ছবি

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তায় শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহীদি শপথ গ্রহণ থেকে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর শরিফ ওসমান হাদির বাণী দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার আহ্বান জানান তিনি।

এর আগে সোমবার তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। দাবিগুলোর বিষয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমাদের দাবির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট বার্তা পাওয়া যায়নি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে এবং পেশাদার ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তায় শরিফ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে।”

ইনকিলাব মঞ্চ আরও জানায়, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে তারা কোনো কর্মসূচি পালন করবে না।

তারেক রহমান তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করবেন—এমন আশাবাদ ব্যক্ত করে আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমরা মনে করি, তারেক রহমান দেশে ফিরে আমাদের এই ন্যায়বিচারের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন।”

তিনি আরও জানান, ২৫ ডিসেম্বরের পর সারা দেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ। “২৫ তারিখের পর বাংলাদেশজুড়ে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে,” বলেন তিনি।

ভিওডি বাংলা/ এসএইচ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের