• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

স্বাস্থ্য খাত

জিডিপির ৫ শতাংশ ব্যয় নিশ্চিত করতে চায় বিএনপি: ডা. রফিক

নিজস্ব প্রতিবেদক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পি.এম.
কথা বলছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সব চেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এই দুর্নীতি রোধ করা গেলে  স্বাস্থ্য খাতে উন্নত হবে। এবং জিডিপির অন্তত ৫ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় করা সম্ভব হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে ‘দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক ডাক্তার নার্সদের কাছে লিফলেট বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমাদের এই কর্মসূচি আজ থেকে উদ্বোধন হলো। এ কর্মসূচি সারা দেশব্যাপী চলবে।

ডাক্তার রফিক বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্য খাতে একটি পূর্ণাঙ্গ ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলা হবে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা উপজেলা পর্যায়েই নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে, যাতে অপ্রয়োজনে জেলা বা বিভাগীয় হাসপাতালে রোগী রেফার করার প্রয়োজন না পড়ে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক, পেডিয়াট্রিশিয়ানসহ প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।

ডা. রফিকুল ইসলাম আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক ও কাঠামোগতভাবে শক্তিশালী রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছেন। স্বাস্থ্য খাত ছাড়াও দরিদ্র নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর সেবার বিস্তারের পরিকল্পনা রয়েছে বিএনপির ৩১ দফা রূপরেখায়।

তিনি জানান, ‘ফ্যামিলি কার্ড’ সরাসরি হতদরিদ্র নারীদের হাতে দেওয়া হবে, যাতে পরিবার কল্যাণে অর্থ সঠিকভাবে ব্যয় হয়। প্রথম বছরে ৫০ লাখ নারীকে এই কার্ড দেওয়া হবে এবং পাঁচ বছরে মোট আড়াই কোটি নারী এই সুবিধার আওতায় আসবেন।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাজ্যের এনএইচএস (NHS) মডেল অনুসরণ করে বাংলাদেশে একটি সমন্বিত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার চিন্তাভাবনা রয়েছে বিএনপির। এ লক্ষ্যে স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ ও পেশাজীবীদের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত পেশাজীবীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির এই পরিকল্পনা বাস্তবায়নে তাদের সক্রিয় অংশগ্রহণ ও মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় ডাক্তার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এএইচএস/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের