• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মেক্সিকান নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পি.এম.
টেক্সাসের গ্যালভেস্টন উপকূলে দুর্ঘটনার পরে উদ্ধারকাজ চলছে-ছবি এপি

টেক্সাসের উপকূলে মানবিক মিশনে যাওয়া মেক্সিকান নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। 

সোমবার (২২ ডিসেম্বর) মেক্সিকোর নৌবাহিনী এই ভয়াবহ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। বিমানটিতে মোট আটজন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর আলজাজিরার। 

দুর্ঘটনার সময় বিমানটি মেক্সিকোর ইউকাটান অঙ্গরাজ্যের মেরিদা বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। 

দুর্ঘটনার পরপরই মার্কিন ও মেক্সিকান উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে। উদ্ধার হওয়া চারজনকে উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম