• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

তালায় বিষ মিশিয়ে ঘুঘু-কবুতর হত্যার ঘটনায় বন বিভাগের জিডি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি    ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পি.এম.
সরিষার ক্ষেতে বিষ মিশিয়ে ঘুঘু ও কবুতর হত্যা-ছবি-ভিওডি বাংলা

সাতক্ষীরার তালা উপজেলায় সরিষার ক্ষেতে বিষ মিশিয়ে বীজ ছিটানোর ফলে ঘুঘু ও কবুতর পাখির দল মারা যাওয়ায় খুলনা বন বিভাগ অভিযুক্তের বিরুদ্ধে তালা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বন বিভাগ সূত্রে জানা গেছে, সরিষার বীজে বিষ মিশানোর কারণে পাখিগুলো বিষক্রিয়ায় মারা যায়। বিষয়টি জানার পর খুলনা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্তে বন্যপ্রাণি সংরক্ষণ আইনের লঙ্ঘনের প্রমাণ পান।

খুলনা বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় বন্যপ্রাণি হত্যা, শিকার বা ক্ষতিসাধন শাস্তিযোগ্য অপরাধ। এই আইনের প্রেক্ষিতে তালা থানায় জিডি দায়ের করা হয়েছে। 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, বন বিভাগের দায়েরকৃত জিডি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় পরিবেশবাদী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বন্যপ্রাণি সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।  

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী