• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এলডিপিতে ভাঙন

বিএনপিতে যোগ দিলেন ড. রেদোয়ান আহমেদ

নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পি.এম.
মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ডক্টর রেদোয়ান আহমেদ-ছবি-ভিওডি বাংলা

কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-তে ভাঙন দেখা দিয়েছে। দলটির মহাসচিব ও সাবেক মন্ত্রী ডক্টর রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়েছেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (সদর–চৌদ্দগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. রেদোয়ান আহমেদের বিএনপিতে যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা-৭ আসনের জন্য বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং সেই মনোনয়ন ড. রেদোয়ান আহমেদের জন্য নির্ধারণ করা হয়েছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

এছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ ও বিএনপিতে যোগ দিবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ববি হাজ্জাজকে ঢাকা ১৩ আসনে মনোনয়ন দেয়া হবে বলে জানান মির্জা ফখরুল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের