• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একক ভোটের ঘোষণা এলডিপির

নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পি.এম.
এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। সংগৃহীত ছবি

বিএনপির সঙ্গ ত্যাগ করে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অলি আহমদ বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলীয় স্বার্থ ও সাংগঠনিক ভবিষ্যৎ বিবেচনায় এলডিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে।

এ সময় এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য নুরুল আলম তালুকদার, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন সকালে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

ভিওডি বাংলা/ এসএইচ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের