• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

প্রেমের প্রস্তাবে স্টাম্প দিয়ে পিটিয়েছি : ঐশী

বিনোদন ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পি.এম.
জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। পর্দায় তাকে সাধারণত শান্ত ও লাবণ্যময়ী চরিত্রে দেখা গেলেও, বাস্তব জীবনের এক স্মৃতিচারণে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে নিজের স্কুলজীবনের একটি ঘটনা শেয়ার করেন ঐশী। তিনি জানান, দশম শ্রেণিতে পড়ার সময় এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন।

জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

তবে সেই প্রস্তাবের প্রতিক্রিয়ায় যা ঘটেছিল, তা ছিল বেশ অপ্রত্যাশিত। ঐশী বলেন, ‘প্রেমের প্রস্তাব দেওয়ার প্যাটার্নের চেয়ে বড় কথা হলো, প্রেমের প্রস্তাব দিয়েছিল এমন একজনকে আমি ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়েছিলাম।’ 

এ কথা শুনে অনুষ্ঠানের সঞ্চালক বিস্ময় প্রকাশ করে জানতে চান, কোন পরিস্থিতিতে তিনি এমন আচরণ করেছিলেন। উত্তরে ঐশী হেসে বলেন, তখন তিনি খুবই ছোট ছিলেন এবং বিষয়টি বোঝার মতো পরিপক্বতা তার ছিল না।

জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

স্মৃতিচারণা করতে গিয়ে কিছুটা লজ্জিত হয়ে ঐশী ক্যামেরার দিকে তাকিয়ে সেই তরুণের উদ্দেশে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমি তখন ইমম্যাচিউর ছিলাম। আই অ্যাম স্যরি। আমি এখন তাকে উদ্দেশ করেই বলছি।’

পুরো সময়টাতেই ঐশীকে হাসিখুশি ও স্বচ্ছন্দ মেজাজে দেখা যায়। স্কুলজীবনের এই মজার হলেও কিছুটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে দর্শকদের হাসিয়েছেন তিনি।

বর্তমানে ঢালিউডের ব্যস্ত এই অভিনেত্রী নিয়মিত ছোট ও বড় পর্দার কাজ নিয়ে সক্রিয় রয়েছেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’