• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পরিবারের সদস্যদের কাছে পেয়ে খুবই উজ্জীবিত খালেদা জিয়া

   ১০ জানুয়ারী ২০২৫, ১২:১৩ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন। লন্ডনে যাওয়ার সুবাদে সেখানে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ হয়েছে তার। দীর্ঘ সময় পর পরিবারের সব সদস্যকে কাছে পেয়ে খুবই উজ্জীবিত খালেদা জিয়া। হাসপাতালে সবার সঙ্গে খুনসুটি করছেন তিনি। মানসিকভাবে তিনি এখন যথেষ্ট চাঙা।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক এ তথ্য জানিয়েছেন।

গত বুধবার (০৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়াকে যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি রয়েছেন। ভর্তির পর প্রথম দিন বুধবার ডাক্তাররা তার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা দেন।

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। তাকে অনেকদিন পরিবারের কাছের সদস্যদের থেকে দূরে রাখা হয়েছে। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের কাছে পেয়ে অনেক হাসি-খুশি আছেন। সবার সঙ্গে খুনসুটি করছেন। পরিবারের সবাই রুটিনমাফিক আসা-যাওয়া করছেন।

তিনি বলেন, ‘ডাক্তাররা তার বেশকিছু টেস্ট দিয়েছেন। আজ কিছু রিপোর্ট পাওয়া যাবে। আজ সে অনুযায়ী চিকিৎসা শুরু হবে। তাছাড়া দেশের চিকিৎসা বিষয়ে গতকাল ডাক্তারদের ব্রিফ করা হয়েছে। তারা আমাদের চিকিৎসা নিয়ে যথেষ্ট প্রশংসা করেছেন। এর বাইরে কিছু চিকিৎসা আমাদের দেশে হয় না। সেগুলোর জন্যই মূলত খালেদা জিয়াকে লন্ডনে আনা। এখন প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও কাগজপত্র পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল