• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বৃহস্পতিবার রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নিয়ম

নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনাকারী ব্যক্তিদের প্রতি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেই সঙ্গে সড়কে চলাচলকারীদের জন্য কিছু অনুরোধও জানানো হয়েছে। বুধবার বিকেলে ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

ডিএমপি জানায়, তারেক রহমানকে অভ্যর্থনা জানানো ব্যক্তিদের কোনো ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করতে অনুরোধ করা হলো; অভ্যর্থনাকারীরা কোন যানবাহন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরে যুক্ত হতে পারবেন না। 

অভ্যর্থনাকারীরা মোটরসাইকেল নিয়ে কোনো ক্রমেই গুলশান, বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান করতে পারবেন না বা মোটরসাইকেলযোগে জনতার মধ্য দিয়ে চলতে পারবেন না।

জরুরি পরিসেবায় ব্যবহৃত যানবাহন (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গণমাধ্যম ইত্যাদি) উক্ত নির্দেশনার আওতামুক্ত থাকবে। বিদেশগমনকারী যাত্রীগণের সঙ্গে এয়ার টিকেট থাকতে হবে এবং যাত্রীদের সঙ্গে কোনো সহযোগী থাকবে না।

নতুন বাজার হতে গুলশান-২ গামী এবং গুলশান-২ হতে নতুন বাজারগামী রাস্তা পরিহার করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। 

অভ্যর্থনা জানাতে আগত নেতাকর্মীদের গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ নির্দেশনা- 
টঙ্গী জয়দেবপুর রোড হয়ে আগত গাড়িগুলো টঙ্গীর বিশ্ব এজতেমা মাঠে, সিলেট ও চট্টগ্রাম থেকে কাঞ্চনব্রীজ পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে আগত গাড়িগুলো নীলা মার্কেট, পূর্বাচল/বাণিজ্য মেলা মাঠ, আমিন বাজার গাবতলী হয়ে আগত গাড়িগুলো উত্তরা ১৭ নম্বর সেক্টর, দিয়াবাড়ি বাজার, বাবু বাজার ও বসিলা ব্রিজ হয়ে আগত গাড়িগুলো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ, মাওয়া রোড/বুড়িগঙ্গা ব্রিজ হয়ে আগত গাড়িগুলো মতিঝিল বাণিজ্যিক এলাকায় পার্কিং করতে হবে।
 
সব ডাইভারশন বৃহস্পতিবার ভোর ৪টা থেকে কার্যকর থাকবে। ট্রাফিক নির্দেশনা মেনে রাজধানীতে চলাচলের বিষয়ে ঢাকা মহানগর পুলিশ সবার সহযোগিতা কামনা করেছে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম