• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নীলফামারীতে ওষুধের দোকানের আড়ালে মাদক বিক্রি, আটক ১

নীলফামারী প্রতিনিধি    ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

নীলফামারীর কিশোরগঞ্জে নেশাজাতীয় ২০০ পিস টাপেন্টাটল ট্যাবলেটসহ পেয়ারুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতের দিকে শহরের ফুট ভিলেজ হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। পেয়ারুল ইসলাম সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব মন্ডল টারির মোকলেছুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, পেয়ারুল দীর্ঘদিন ধরে ওষুধের দোকানের আড়ালে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ২০০ পিস টাপেন্টাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসির উপ-পরিদর্শক সাকিব সরকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেয়ারুল ইসলামকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করছে।’

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী