• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শিগগিরই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক: ইধিকা

বিনোদন ডেস্ক    ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পি.এম.
‘প্রিয়তমা’ খ্যাত অভিনেত্রী ইধিকা পাল -ছবি: সংগৃহীত

কলকাতার সিরিয়াল থেকে বড় পর্দার নায়িকা হিসেবে উঠে আসা ইধিকা পাল সম্প্রতি বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ছায়ানট ভবনে হামলা এবং ময়মনসিংহের ভালুকায় যুবক দিপু চন্দ্র দাসকে হত্যা ও লাশ পুড়িয়ে দেয়ার মতো নৃশংস ঘটনায় তিনি বিচলিত।

ইধিকা বলেন, ‘একটা দেশ, যাকে আমি খুব ভালোবাসি। শিল্প ও শিল্পীকে সম্মান করতে দেখেছি। মানুষকে ভালোবাসায় বাঁধতে দেখেছি। আর সেই দেশে যখন সকলেই রেগে যাচ্ছে, ক্ষুব্ধ হচ্ছে, তা দেখে খুব খারাপ লাগছে।’

তিনি আরও বলেন, ‘আমি চাই, খুব শিগগিরই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক।’ বাংলাদেশি অনুরাগীদের উদ্দেশে তিনি যোগ করেন, ‘আপনারা সবাই শান্ত থাকুন, ভালো থাকুন।’

ইধিকা ‘প্রিয়তমা’ সিনেমায় ঢাকাই সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

উল্লেখ্য, ডুবুলিয়া পাইওনিয়ার নিট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন জেলার তারাকান্দা থানার দিপু চন্দ্র দাস, যার বয়স ২৮ বছরের কাছাকাছি। তাকে ১৮ ডিসেম্বর রাতে জোর করে তার ফ্যাক্টরি থেকে বের করে এনে হত্যা করা হয়েছে। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে নবী ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় ফ্যাক্টরি থেকে জোরপূর্বক বের করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতসহ কিলঘুষি দিয়ে পিটিয়ে হত্যা করে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’