• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বৈষম্যহীন দেশ গড়ে তোলার প্রতিশ্রুতি শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক    ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পি.এম.
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান-ছবি-ভিওডি বাংলা

জামায়াতে ইসলামী সব শ্রেণির মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে বলে মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “যুবকদের জন্য বেকার ভাতা নয়; কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে জামায়াত।”

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সারাদেশের সকল সদস্য অংশ নিচ্ছেন। সকাল ৮টায় অর্থসহ পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও প্রারম্ভিক বক্তব্যের পর অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে দুপুর ১টায় প্রথম অধিবেশন শেষ হয়। স্বল্প বিরতির পর দুপুর ২টা থেকে সম্মেলনের সমাপনী অধিবেশন শুরু হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আর রাজনীতিতে থাকা আগ্রহী নন। তাই তিনি চলতি বছরই দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক আবু জাফর শাহীন জানিয়েছেন, “আশা করছি আজ বিকেল ৪টার মধ্যে নতুন সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা হবে ইনশাআল্লাহ।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের