• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কর্মসূচি শেষে

রাত ১১টা ৫২ মিনিটে বাসায় ফিরলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:০০ এ.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা

বাবার কবর জিয়ারত এবং জাতীয় স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১১ টা ৫২ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাসায় ফিরেছেন।

এর আগে দুপুরে বাসা থেকে বের হয়ে শেরেবাংলা নগরে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান।

সন্ধ্যার পর তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সবার উদ্দেশে তিনি বক্তব্য দেন।

এ সময় তারেক রহমান বলেন, রাস্তায় জনস্রোতের কারণে সেখানে পৌঁছাতে দেরি হয়েছে। এত সময় সবাই অপেক্ষা করেছেন—এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাত ১০টা ২০ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং রাত ১০টা ৩৫ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন।

এরপর রাত ১০টা ৩৭ মিনিটে গাড়িতে বসেই তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

রাত ১০টা ৪০ মিনিটে তিনি গুলশান এভিনিউয়ে অবস্থিত তাঁর ১৯৬ নম্বর বাসভবনের উদ্দেশে রওনা হন। রাত ১১টা ৫২ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বাসভবনে পৌঁছান।

ভিওডি বাংলা/ সবুজ/ রাশাদ/ এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের