• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আজ ভোটার হবেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ এ.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

নির্বাচনে অংশ নিতে আজ ভোটার তালিকায় নাম লেখাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করবেন বলে জানা গেছে। এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। তবে এই তালিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম নেই।

বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে, তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এ লক্ষ্যে তার পক্ষে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে।

আইন অনুযায়ী ভোটার না হলে নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব নয়। এ কারণে বিএনপি জানিয়েছে, শনিবার ভোটার হবেন তারেক রহমান। এ জন্য তিনি নির্বাচন কমিশনে যাবেন।

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পর ভোটার হওয়ার আইনি সুযোগ রয়েছে কি না এমন প্রশ্নে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী তারেক রহমান ভোটার হতে পারবেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশন যে কোনো সময় যে কাউকে ভোটার করতে পারে। ভোটার রেজিস্ট্রেশন আইন ২০০৯-এর ১৫ ধারা প্রয়োগ করে আমরা তা করতে পারি।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই মনে করছি। তবে আরও ভালো হলে সেটি আরও ইতিবাচক হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের