• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস

তারেক রহমানের দেশে ফেরা

নির্বাচনের ষড়যন্ত্র অনেকটা কেটে গেছে: মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-ভিওডি বাংলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তাঁর (তারেক রহমান) আগমন সমীকরণ সহজ করে দিয়েছে। তিনি আসায় জাতীয়তাবাদী দর্শন সামনে এসেছে। জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপর্যুক্ত দর্শন জাতীয়তাবাদ। তারেক রহমান আসায় জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে।’

শনিবার (২৭ ডিসেম্বর) সাড়ে ১০টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের সামনে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দেশের যে পরিকল্পনা সেই পরিকল্পনা দেশের জন্য নতুন দিক সূচনা করবে। আমরা আশাবাদী নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন নিঃসন্দেহে তারেক রহমান সবচেয়ে বেশি সফলতা লাভ করবেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘চক্রান্ত...ষড়যন্ত্র তো চক্রান্ত ষড়যন্ত্রই...এটা আগেভাগে বলা যায় না। তবে তারেক রহমান আসায় নির্বাচনের ষড়যন্ত্র অনেকটা কেটে গেছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘জুলাই যুদ্ধের অন্যতম সেনানী শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সঙ্গে সঙ্গে কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতও করবেন তারেক রহমান। এটা নিঃসন্দেহে রাজনৈতিক যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞার পরিচায়ক।’

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী