• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজবাড়ীতে কোরআন ছবক ও কোর্স সমাপনী সনদ বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পি.এম.
রাজবাড়ীতে কোরআন ছবক ও কোর্স সমাপনী সনদ বিতরণ। ছবি: ভিওডি বাংলা

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন ছবক ও কোর্স সমাপনী সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উদ্যোগে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর লজ্জাতুননেচ্ছা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হেমায়েত উদ্দিন এবং ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর ফিল্ড সুপারভাইজার মাওলানা আব্দুর রশীদ। শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআনের ছবক তুলে দেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর শিক্ষক প্রশিক্ষক মাওলানা গোলাম মওলা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর সদর উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মো. আনাছ খান মাদানী।

এসময় বক্তারা বলেন, কোরআন শিক্ষার মাধ্যমে শিশুদের নৈতিকতা, শালীনতা ও মানবিক গুণাবলি বিকাশ লাভ করে। মসজিদভিত্তিক এই শিক্ষা কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর তত্ত্বাবধানে জেলার বিভিন্ন সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের কোরআন ছবক প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী