• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

নবাবগঞ্জ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পি.এম.
তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ । ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জ শীতের প্রকোপ ক্রমেই তীব্র হয়ে উঠছে। ডিসেম্বরের শেষভাগে এসে কনকনে ঠান্ডা, হিমেল বাতাস ও ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির মতো ঝরতে থাকা কুয়াশা জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। পৌষ মাসের শুরুতেই জেঁকে বসা এই শীতের দাপটে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং উপজেলার দৈনন্দিন কর্মকাণ্ড অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোরের আলো ফোটার আগেই নবাবগঞ্জের বিভিন্ন এলাকা ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। সকাল থেকে হিমেল বাতাস অব্যাহত থাকায় সড়ক ও হাটবাজারে মানুষের চলাচল ছিল সীমিত। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না, আর যারা বের হচ্ছেন তারা মোটা শীতবস্ত্র পরে চলাচল করছেন।

উপজেলার বিভিন্ন এলাকায় খেটে খাওয়া মানুষের কষ্ট যেন আরও স্পষ্ট। ভাসমান শ্রমিক, দিনমজুরেরা শীতের সঙ্গে লড়াই করছেন খোলা আকাশের নিচে। কেউ জড়ো হয়েছেন আগুন জ্বালিয়ে, কেউ আবার পুরোনো কম্বলের ভেতর গুটিসুটি মেরে বসে আছেন। শীত তাঁদের কাছে যেন শুধু ঋতু নয়, প্রতিদিনের সংগ্রাম।

কৃষিখাতেও শঙ্কা দেখা দিয়েছে। উপজেলার তর্পনঘাট গোলাবাড়ি গ্রামের কৃষক অধীর চন্দ্র রায় জানান, এভাবে শীত ও কুয়াশা চলতে থাকলে বোরো ধানের চারা পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘উত্তরাঞ্চলের ওপর দিয়ে শীতল উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা কমে গেছে। এ মাসের ২৮ তারিখ থেকে শীতের তীব্রতা আরও বাড়বে এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এ অবস্থা ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী