• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গণ আধিকারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মামুন

ভিওডি বাংলা ডেস্ক    ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পি.এম.
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন। ছবি-সংগৃহীত

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে রাশেদ খানের পদত্যাগের পর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দলটির সর্বোচ্চ ফোরামের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন মামুন নিজেই।

গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে জেতা সহজ হবে, এমন চিন্তা থেকে তিনি বিএনপিতে যোগ দেন বলে ধারণা করা হচ্ছে। রাশেদ খানের দলত্যাগের ফলে সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়ে পড়ে। তাই কে তার স্থলাভিষিক্ত হবেন, তা নিয়ে জল্পনা বাড়ে। এর মধ্যেই মামুন রাশেদের স্থলাভিষিক্ত হলেন। 

প্রসঙ্গত, হাসান আল মামুন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের