• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাকৃবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পি.এম.
বাকৃবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। ছবি: ভিওডি বাংলা

বাকৃবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের আওতায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ‘বিজ্ঞান ইউনিট’-এর ময়মনসিংহ কেন্দ্রের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এ বছর বাকৃবির ছয়টি অনুষদের আওতাধীন ১৪টি অঞ্চলে ১৩২টি কক্ষে মোট ৬ হাজার ২০৭ জন পরীক্ষার্থীর জন্য আসন ব্যবস্থা করা হয়।
ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র ও কক্ষ পরিদর্শন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলি, প্রফেসর ড. কাজী ফরহাদ কাদির, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।

পরিদর্শনকালে ভাইস-চ্যান্সেলর গণমাধ্যমকর্মীদের জানান, ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং পরীক্ষার্থীদের উপস্থিতির হার ৭০ থেকে প্রায় ৮০ শতাংশ হতে পারে। তিনি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানান এবং ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।

উল্লেখ্য, বাকৃবি কেন্দ্রের ভর্তি পরীক্ষায় মোট ৪ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যা উপস্থিতির হিসাবে ৭৪ শতাংশের বেশি। এ পরীক্ষায় ইউনিট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। দেশের মোট আটটি বিভাগে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ আরাফাত হোসাইন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার