• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাজবাড়ী

ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে ছাত্রদলের মিছিল

রাজবাড়ী প্রতিনিধি    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পি.এম.
ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে ছাত্রদলের মিছিল। ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে রাজবাড়ীতে মিছিল করেছে জেলা ছাত্রদল।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।

পথসভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সাবেক ভিপি একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা ছাত্রদল নেতা আসজাদ হোসেন আজাদ, খোরশেদ আলম মিলন, নয়ন দেওয়ান ও আতিক শিকদার।

এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে। তারা রাজবাড়ী-১ আসনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনে হারুন-অর-রশিদকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হলে ফ্যামিলি কার্ড প্রদান, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিল্প-কারখানা স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এতে রাজবাড়ীর সামগ্রিক উন্নয়ন নতুন মাত্রা পাবে।

পথসভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার