• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৩ নাগরিককে বাংলাদেশে পুশইন করল বিএসএফ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পি.এম.
পুশইন করা তিন ভারতীয় নাগরিক-ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চরবোয়ালমারী সীমান্ত দিয়ে নারীসহ তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।

রোববার (২৮ ডিসেম্বর) ভোররাতে আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৯ নম্বর এলাকা দিয়ে ভারতের কুকুরমারা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশ করান বলে স্থানীয়রা জানান।

পুশইন হওয়া তিনজন হলেন-আসাম রাজ্যের নোয়াগাঁও জেলার সামগুরা থানার সালথা এলাকার বাসিন্দা আয়েশা বেগম (৫২), একই জেলার কলিয়াবর থানার আব্দুল জব্বার মিয়ার ছেলে রুস্তম আলী (৬৬) এবং রোহা থানার সমস আলীর ছেলে ইদ্রিস আলী (৪৬)।

স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিন, আনোয়ার হোসেন ও আজাহার আলী জানান, ভোররাতে একজন নারী ও দুইজন পুরুষকে বাংলাদেশে ঢুকতে দেখা যায়। তারা দাঁতভাঙ্গা ইউনিয়নের তেকানিগ্রাম-বাঘেরহাট বাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভারতের নাগরিক বলে পরিচয় দেন।

এ বিষয়ে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মানিক মিয়া জানান, বিএসএফ কর্তৃক নারীসহ তিনজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার বিষয়টি সত্য। তবে বর্তমানে তারা কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার