• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বড় চমক মেসি-রোনালদো

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিং প্রকাশ

স্পোর্টস ডেস্ক    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পি.এম.
ব্যালন ডি’অর ট্রফি। সংগৃহীত ছবি

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের ঐতিহাসিক দ্বৈরথ এখন কার্যত শেষ অধ্যায়ে পৌঁছেছে। প্রায় দুই দশক ধরে ব্যালন ডি’অর মানেই ছিল এই দুই মহাতারকার আধিপত্য। তবে ২০২৬ সালের ব্যালন ডি’অরের দৌড় শুরু হতেই বদলাতে শুরু করেছে সেই চিরচেনা চিত্র। এবার গোল্ডেন বলের লড়াইকে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি উন্মুক্ত, অনিশ্চিত ও বহুমুখী বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

২০২৫ সালে পিএসজিকে প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ব্যালন ডি’অর জিতে আলোচনার কেন্দ্রে উঠে আসেন উসমান ডেম্বেলে। ক্যারিয়ারের নানা উত্থান-পতনের পর ওই মৌসুমে তার ধারাবাহিক ও প্রভাবশালী পারফরম্যান্সই তাকে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত স্বীকৃতিতে পৌঁছে দেয়। তবে নতুন মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে—২০২৬ সালের দৌড়ে ডেম্বেলে আর এককভাবে এগিয়ে নেই। বরং একাধিক তারকা ফুটবলারের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকম ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে প্রকাশ করেছে ২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিং। শীর্ষ দশের এই তালিকায় জায়গা পেয়েছেন সর্বাধিক আটবার ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। তবে বড় চমক হলো—মেসির নাম থাকলেও এই তালিকায় জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর।

গোল ও সামগ্রিক পারফরম্যান্সের বিচারে ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। চলতি মৌসুমে তিনি ইতোমধ্যে ৩৫ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল। মৌসুমের শুরুতেই জেতা সুপারকাপ তার অবস্থানকে আরও শক্ত করেছে।

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিংয়ের সেরা দশে রয়েছেন—
১. হ্যারি কেইন, ২. আর্লিং হালান্ড, ৩. কিলিয়ান এমবাপ্পে, ৪. লামিন ইয়ামাল, ৫. ডেক্লান রাইস, ৬. ভিতিনহা, ৭. মাইকেল ওলিস, ৮. লুইস দিয়াজ, ৯. লিওনেল মেসি, ১০. আশরাফ হাকিমি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা