• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

   ১১ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ এ.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
কনকনে শীত উপেক্ষা করে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন 'মা' সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য রান্না করা খাবার নিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লন্ডন ক্লিনিকে যান তিনি।

এ সময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরেফ) ইউরোপের সমন্বয়ক কামাল হোসেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ থেকে মঙ্গলবার (০৭ জানুয়ারি) উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন খালেদা জিয়া। সেখানে পৌঁছে গত বুধবার ক্লিনিকে ভর্তির পর প্রায় সার্বক্ষণিক মা খালেদা জিয়াকে সঙ্গ দিচ্ছেন বড় ছেলে তারেক রহমান। পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের হাতে রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালেও তারেক রহমান মায়ের জন্য বাসা থেকে নাশতা নিয়ে যান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল