• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শ্রীলঙ্কা সফর

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে চমক

স্পোর্টস ডেস্ক    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পি.এম.
পাকিস্তান ক্রিকেট বোর্ড। সংগৃহীত ছবি

আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আগামী ৭ জানুয়ারি শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন খাজা নাফে। 

শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিকে। বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলায় ব্যস্ত থাকায় এই সিরিজে অংশ নিচ্ছেন না তারা। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা সাতজন ক্রিকেটার জায়গা পেয়েছেন পাকিস্তানের এই দলে।

দলে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান। কাঁধের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন তিনি। যদিও বর্তমানে বিগ ব্যাশে খেলছেন শাদাব। সালমান আলী আগার নেতৃত্বে ঘোষিত দলে আরও রয়েছেন সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, উসমান খান, আবরার আহমেদ ও ফাহিম আশরাফ।

সূচি অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে পাকিস্তান দল। আগামী ৭ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল: সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা