{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিউজিল্যান্ড ক্রিকেটে ব্রেসওয়েল অধ্যায়ের সমাপ্তি

স্পোর্টস ডেস্ক    ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পি.এম.
নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল। সংগৃহীত ছবি

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৩ সালে নিউজিল্যান্ডের হয়ে একটি টেস্ট ম্যাচ খেলেছিলেন।

দীর্ঘদিন ধরে ভোগানো পাঁজরের চোটই মূলত তাকে অবসরের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এই চোটের কারণে চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়েও মাঠে নামতে পারেননি ব্রেসওয়েল।

২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে নিউজিল্যান্ডের হয়ে ২৮টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে মাত্র তৃতীয় টেস্টেই। ২০১১ সালের ডিসেম্বরে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে ৬০ রানে ৯ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ২৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় এনে দেন ব্রেসওয়েল। এখন পর্যন্ত সেটিই অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ডের সর্বশেষ টেস্ট জয়।

টেস্ট ক্রিকেটে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে ২৮ ম্যাচে ৩৮.৮২ গড়ে তার শিকার ৭৪টি উইকেট। পাশাপাশি সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে আরও ৪৬টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব শর্ত পূরণ না হলে বিশ্বকাপ খেলবে না ইরান
যেসব শর্ত পূরণ না হলে বিশ্বকাপ খেলবে না ইরান
বিশ্বকাপের আগে ফিফার নতুন নিয়ম, সুবিধা পেল আর্জেন্টিনা
বিশ্বকাপের আগে ফিফার নতুন নিয়ম, সুবিধা পেল আর্জেন্টিনা
মুশফিকের রেকর্ডে বাংলাদেশের চারশ’ পার, সতর্ক পাকিস্তান
মুশফিকের রেকর্ডে বাংলাদেশের চারশ’ পার, সতর্ক পাকিস্তান